ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

শিক্ষা কর্মকর্তা ও শিক্ষিকার ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনার ঝড়

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওটিতে তাকে ওই উপজেলারই একজন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে আপত্তিকর ও অসংলগ্ন অবস্থায় দেখা যায়।

বুধবার (১ জুলাই) দুপুরে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রথম আপলোড করা হয় এবং খুব দ্রুত তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ১৮ জুন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার দিকে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকার ‘জামান হোটেল’-এ ধারণ করা হয় বলে জানা গেছে। এতে দৃশ্যমান ব্যক্তিরা উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ও একজন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলে স্থানীয় শিক্ষক নেতারা নিশ্চিত করেছেন। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহল।

চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরিফুর রহমান মারুফ তার ফেসবুক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবিরের যে ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে, শিক্ষার মান ধরে রাখতে তাকে অতি দ্রুত চাকরি থেকে অব্যাহতি দেওয়া খুবই জরুরি, অন্যথায় শিক্ষার পরিবেশ নষ্ট হবে।

এই পোস্টে মন্তব্য করতে গিয়ে চন্দনাইশ পৌরসভা জামায়াতে ইসলামের আমির কাজী কুতুব উদ্দিন জানিয়েছেন, শিক্ষকদের মধ্যে উনার ব্যাপারে অভিযোগের অন্ত নেই। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া আরও তীব্র হয়েছে, যেখানে রাজীব উদ্দিন চৌধুরী তার ফেসবুক পোস্টে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্মকর্তাকে অবিলম্বে চন্দনাইশ থেকে সরানোর দাবি জানিয়েছেন এবং শিক্ষার মর্যাদা রক্ষায় তাকে চাকরি থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি, তার মোবাইল নম্বরে একাধিক কল রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পরও তা দেখেও কোনো মন্তব্য বা জবাব দেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

শিক্ষা কর্মকর্তা ও শিক্ষিকার ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনার ঝড়

আপডেট সময় ১০:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬