‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির সফল বাস্তবায়নে পেশাদার কূটনীতিক প্রয়োজন

বাংলাদেশ ফার্স্ট নীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ কার্যকরভাবে এগিয়ে নিতে দক্ষ, পেশাদার ও যোগ্য কূটনীতিক বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।বৃহস্পতিবার (২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রিফ্রেশার্স কোর্স ফর ডিরেক্টরস-২০২৬ এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন, অভিবাসন, মুক্ত বাণিজ্য চুক্তি, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম, রোহিঙ্গা সংকটসহ জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের আরও গভীর দক্ষতা ও বিশেষজ্ঞ জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেন, মধ্য-পর্যায়ের কূটনীতিকদের পেশাগত দক্ষতা আরও জোরদারে এ রিফ্রেশার্স কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক ও কূটনৈতিক বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে এ প্রশিক্ষণ কর্মসূচি কূটনীতিকদের সক্ষম করে তুলছে। ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত বলেন, বর্তমান সময়ের কূটনীতিকদের বিশ্লেষণধর্মী, অভিযোজনক্ষম, বিচক্ষণ, সংযত ও নৈতিক হতে হবে। ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের পেশাদার কূটনীতিক গড়ে তুলতে ফরেন সার্ভিস একাডেমি প্রতিশ্রুতিবদ্ধ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির সফল বাস্তবায়নে পেশাদার কূটনীতিক প্রয়োজন

আপডেট সময় ১০:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬