সংবাদ শিরোনাম ::

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের অপেক্ষা ও পরিকল্পনা পরিবর্তনের পর অবশেষে শুটিংয়ে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার’। বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে প্রকল্পটির ঘোষণা দেওয়া হলেও এখন এটি নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে।কাজ শেষ করে মুক্তি দেয়া হয়ে দেশের প্রেক্ষাগৃহে। নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, গত মার্চেই শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। তবে প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে ক্যামেরার সামনে যাওয়া সম্ভব হয়নি। সব প্রস্তুতি শেষ হওয়ায় চলতি মাসেই শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ।

ওয়েব ফিল্ম থেকে সিনেমায় রূপান্তরের বিষয়ে নির্মাতা বলেন, ‘প্রি-প্রোডাকশনের সময় বাজেট, গল্প ও শিল্পী নির্বাচনসহ সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের মনে হয়েছে, এটি বড় পর্দার জন্য নির্মাণ করাই উপযুক্ত হবে। পরে বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।’

নির্মাতা জানান, ‘শিকার’ সিনেমার বেশির ভাগ শুটিং হবে নেপালে। এ মাসের মাঝামাঝি সময়ে পুরো টিম দৃশ্যধারণের জন্য সেখানে যাবে। ইতোমধ্যে সিনেমার একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। এ ছাড়া আকাশ মাহমুদের সুরে আরও একটি স্যাড ঘরানার গানের রেকর্ডিংও সম্পন্ন হচ্ছে।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত থ্রিলারধর্মী ‘শিকার’-এ অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে। নির্মাতার ভাষ্য, গল্পই এই সিনেমার সবচেয়ে বড় শক্তি। ইতোমধ্যে অভিনয়শিল্পী ও কলাকুশলীরা প্রস্তুতি শুরু করেছেন। দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি সিনেমা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। নাটকে তার অভিনয় দেখেই এই সিনেমার জন্য তাকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। ‘শিকার’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

আপডেট সময় ০৪:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬