সংবাদ শিরোনাম ::
দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১৬, আহত ২০ দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান দক্ষিণ সুরমার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে বিড়ম্বনা, সদর ইউনিয়নের ইজারাদারের চাঁদাবাজিতে অতিষ্ঠ শ্রমিক ও ব্যবসায়ীরা কিয়েভে বিভীষিকার রাত, রাশিয়ার হামলায় ১৩ জনের মৃত্যু থমকে আছে উত্তরবঙ্গের ভাগ্যবদলের মেগা প্রজেক্ট তিস্তা মহাপরিকল্পনা রাজধানীর কলাবাগানে সেপটিক ট্যাংকের গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩ ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত  

জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে

সদ্য বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তবে জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এ মাসে দেশে ১-২টি বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১ জুলাই) আবহাওয়ার এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
জুলাই মাসের আবহাওয়া পূর্বাভাসে আরো বলা হয়েছে, এ সময়ে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশে ৮-৯ দিন বজ্রপাত হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

তাপপ্রবাহ নিয়ে বলা হয়েছে, এ মাসে দেশে ১-২ টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
নদ-নদীর অবস্থা : জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

জুন মাসে এবার গড়ে ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সিলেট ও ময়মনসিংহ বাদ দিয়ে বাকি সব বিভাগে অনেক কম বৃষ্টি হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগে। এ বিভাগে ৪২ শতাংশ কম বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে। ঢাকা বিভাগে ৩১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সিলেট ও ময়মনসিংহে যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১৬, আহত ২০

জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে

আপডেট সময় ১২:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬