সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের রাউন্ড থার্টি টুর নকআউট পর্বের ম্যাচ জয়ের পর উল্লাসে মাতে লাখো মেক্সিকান সমর্থকরা। মেক্সিকো সিটির আশপাশের এলাকায় ব্যাপক উদযাপনের সময় চাপে পড়ে অন্তত দুজন প্রাণ হারায়।প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
শহরটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শ্বাসরুদ্ধ হয়ে ১৯ বছর বয়সী এক নারী ও ৪৪ বছর বয়সী এক পুরুষ মারা গেছেন। সেই একজন মুমূর্ষ অবস্থায় হামপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, তৃতীয় এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

মেক্সিকো সিটির ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স এবং পাসিও দে লা রিফরমা এলাকার গলিতে এই দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত ভিড়ের মধ্যে পিষ্ট হয়ে এবং হুড়াহুড়িতে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে প্রাণ হারান এই সমর্থকরা বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খেলা শেষে উদযাপনের জন্য ফোটানো আতশবাজির কারণে ভিড়ের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন হুড়াহুড়ি করে পালাতে গিয়ে নিচে পড়ে যান।

১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরকে হারিয়ে সহ-আয়োজকদের শেষ ষোলোতে পৌঁছে দেওয়ায় মেক্সিকো এই উদযাপন শুরু হয়।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মেক্সিকো সিটির রাস্তায়, প্রধানত ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের চারপাশে ১০ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ

মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু

আপডেট সময় ০৬:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬