সংবাদ শিরোনাম ::
ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে (পিটিআই) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক মো. রফিকুল আলম। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ মোট ৭৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর জীবনের ভিত্তি। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের রিডিং দক্ষতা বৃদ্ধি, শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে সুন্দর ও আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টি, নিয়মিত পাঠদান এবং শিক্ষার মানোন্নয়নে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তার কার্যকর সমাধান নিয়ে উপস্থিত শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন।
সভায় শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষা বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান

রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

আপডেট সময় ০৬:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬