সংবাদ শিরোনাম ::
জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম

রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। দীর্ঘ সময় উদ্ধার অভিযান শেষে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর আজ সকাল রেল চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে যশোরের নওয়াপাড়া থেকে মানিকগঞ্জগামী সারবোঝাই ট্রাকটি বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি রেলগেটের ব্যারিয়ার ভেঙে সরাসরি রেললাইনের ওপর উঠে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
প্রায় ছয় ঘণ্টা পর রেললাইন সচল হলে ঢাকার সঙ্গে রাজবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় আটকে পড়া ট্রেনগুলোও নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ট্রাকটি রেললাইন থেকে নিরাপদে অপসারণ এবং লাইন পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি

রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় ১২:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬