সংবাদ শিরোনাম ::
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

ইসির অফিস সহায়কের নামে ঢাকায় ফ্ল্যাট, ব্যাংকে ৬০ লাখ টাকার এফডিআর

বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস সহায়ক মো. মনছুর রহমানের রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় একটি ফ্ল্যাট আছে। ব্যাংকে রেখেছেন ৬০ লাখ টাকা এফডিআর।

বিষয়টি তার আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে খোদ নির্বাচন কমিশনের (ইসি) তদন্তেই বেরিয়ে এসেছে।
বুধবার (২৪ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছে।

জানা গেছে, মনছুর রহমানের নামটি সামনে আসে সম্প্রতি নির্বাচন কমিশনের স্মার্টকার্ড এনআইডি বা আইডিইএ দ্বিতীয় প্রকল্পের এক তদন্তে। অনৈতিক সহায়তার কারণে এরপরই তার নামে বিভাগীয় মামলা দায়ের করে ইসি।

এতে জানা যায়, এসবিএসি ব্যাংক পিএলসি-তে ২০২৫ সালের ২৫ মার্চ তিনি ৬০ লাখ টাকার এফডিআর করেন। আর এই তথ্য আয়কর রিটার্নেও গোপন করেন।

অন্যদিকে পাইকপাড়ার ফ্ল্যাট থাকার বিষয়টিও তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে প্রতীয়মান হয়।
এরপর মনছুর রহমানকে কারণ দর্শানো হলে তিনি শুনানিতে আত্মপক্ষ সমর্থন করেন। পরবর্তীতে বিষয়টি ইসি তদন্ত করার সিদ্ধান্ত নিলে গত ১৮ মার্চ মৃত্যুবরণ করেন মনছুর। এই অবস্থায় ২১ জুন মামলায় দায় থেকে অব্যাহতি দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন ইসির যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ

ইসির অফিস সহায়কের নামে ঢাকায় ফ্ল্যাট, ব্যাংকে ৬০ লাখ টাকার এফডিআর

আপডেট সময় ০৮:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬