ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’! চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বড়লেখায় সাংবাদিক লিটন শরীফের বাবার ই’ন্তেকাল, দাফন সম্পন্ন রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেপ্তার ১ মুরাদনগরে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুর্নীতির অভিযোগের কেন্দ্রে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া রূপালী লাইফে এখনও বহাল সিইও গোলাম কিবরিয়া! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার

বোরহানউদ্দিনে মাওলানা শফিকুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ জামায়াত নেতৃবৃন্দের

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ০৮:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫৭৫ বার পড়া হয়েছে
দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনের ভগ্নিপতি, বিশিষ্ট আলেম, মাদরাসা শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা থানার রুকন মাওলানা শফিকুর রহমান (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার(২৩ জুন) রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত এক সপ্তাহ ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুর ২টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর নতুন হাকিমউদ্দিন বাজারে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাওলানা শফিকুর রহমান দীর্ঘদিন ধরে ঢাকার একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা থানার একজন দায়িত্বশীল রুকন হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ, বরিশাল মহানগর, ভোলা জেলা ও বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’!

বোরহানউদ্দিনে মাওলানা শফিকুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ জামায়াত নেতৃবৃন্দের

আপডেট সময় ০৮:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬