ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ

বঙ্গবন্ধু স্টেডিয়ামের অপেক্ষায় বাফুফে

বাংলাদেশের ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে ফুটবল নেই প্রায় দুই মৌসুম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বঙ্গবন্ধু স্টেডিয়াম বুঝে পাওয়ার অপেক্ষায় রয়েছে। 

শীতের মধ্যেও বাফুফের সহ-সভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়া মানিক বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে এসেছিলেন। তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ ফেডারেশনের আরো অনে এক্সিকিউটিভ। মাঠ পরিদর্শন করে বাফুফের এই সহ-সভাপতি বলেন, ‘ফেডারেশন কাপের ফাইনালটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমরা করতে চাই। স্টেডিয়ামে কাজের অগ্রগতির উপর সেটা নির্ভর করবে।’

জাতীয় ক্রীড়া পরিষদ ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাফুফেকে মাঠ বুঝিয়ে দিতে চায়। এরপর ধীরে ধীরে অন্য অংশগুলো। বাফুফে সাধারণ সম্পাদক এই প্রসঙ্গে বলেন, ‘আমরা ঘরোয়া খেলাগুলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনতে চাই। এজন্য মাঠ, ড্রেসিংরুম ও প্রেসবক্স এই তিনটি বিষয় অগ্রাধিকার দিয়ে কাজ সম্পন্ন করার অনুরোধ করেছি এনএসসিকে।’

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম নিয়ে আলোচনা হয়েছে সারা বিশ্বে। বাফুফে আন্তর্জাতিক বড় দল আনার চিন্তাভাবনা করছে। সেটাও আটকে আছে এই মাঠের জন্য, ‘আর্জেন্টিনা বা পিএসজি’র মতো বড় দল আনতে হলে স্টেডিয়াম সম্পূর্ণ ঠিক থাকতে হবে। স্টেডিয়াম আমরা সম্পূর্ণভাবে বুঝে পাওয়ার পর ঐ দলগুলোর সঙ্গে যোগাযোগ করব’–বলেন আতাউর রহমান ভূঁইয়া মানিক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

বঙ্গবন্ধু স্টেডিয়ামের অপেক্ষায় বাফুফে

আপডেট সময় ১২:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩