সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

বঙ্গবন্ধু স্টেডিয়ামের অপেক্ষায় বাফুফে

বাংলাদেশের ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে ফুটবল নেই প্রায় দুই মৌসুম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বঙ্গবন্ধু স্টেডিয়াম বুঝে পাওয়ার অপেক্ষায় রয়েছে। 

শীতের মধ্যেও বাফুফের সহ-সভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়া মানিক বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে এসেছিলেন। তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ ফেডারেশনের আরো অনে এক্সিকিউটিভ। মাঠ পরিদর্শন করে বাফুফের এই সহ-সভাপতি বলেন, ‘ফেডারেশন কাপের ফাইনালটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমরা করতে চাই। স্টেডিয়ামে কাজের অগ্রগতির উপর সেটা নির্ভর করবে।’

জাতীয় ক্রীড়া পরিষদ ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাফুফেকে মাঠ বুঝিয়ে দিতে চায়। এরপর ধীরে ধীরে অন্য অংশগুলো। বাফুফে সাধারণ সম্পাদক এই প্রসঙ্গে বলেন, ‘আমরা ঘরোয়া খেলাগুলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনতে চাই। এজন্য মাঠ, ড্রেসিংরুম ও প্রেসবক্স এই তিনটি বিষয় অগ্রাধিকার দিয়ে কাজ সম্পন্ন করার অনুরোধ করেছি এনএসসিকে।’

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম নিয়ে আলোচনা হয়েছে সারা বিশ্বে। বাফুফে আন্তর্জাতিক বড় দল আনার চিন্তাভাবনা করছে। সেটাও আটকে আছে এই মাঠের জন্য, ‘আর্জেন্টিনা বা পিএসজি’র মতো বড় দল আনতে হলে স্টেডিয়াম সম্পূর্ণ ঠিক থাকতে হবে। স্টেডিয়াম আমরা সম্পূর্ণভাবে বুঝে পাওয়ার পর ঐ দলগুলোর সঙ্গে যোগাযোগ করব’–বলেন আতাউর রহমান ভূঁইয়া মানিক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু স্টেডিয়ামের অপেক্ষায় বাফুফে

আপডেট সময় ১২:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩