সংবাদ শিরোনাম ::
সাধারণ মানুষের জীবন নিয়ে ভয়ংকর মরণখেলায় মেতেছে অসাধু চক্র বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প: ফিফা সভাপতি রাজবাড়ীর কালুখালীতে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ও ফল মেলা অনুষ্ঠিত বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আদিতমারীতে নন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি করলেন স্কুল মাস্টার যে অবিশ্বাস্য রেকর্ডে মিল আছে মেসি ও রোনালদোর দোকানের নাম ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’, জার্সি পরে গেলেই বিশেষ ছাড় হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ ফের গ্রেপ্তার

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী 

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) দুপুরে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের পথে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বেইজিংয়ে পৌঁছানোর পর শুরু হবে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরের মূল কর্মসূচি। আগামী ২৫ ও ২৬ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।

এর আগে বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘নতুন চ্যাম্পিয়নদের ১৭তম বার্ষিক সভা’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর সরকারপ্রধানরা অংশ নেন।

সম্মেলনে বিশ্বের ৯০টির বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম খাতের ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাধারণ মানুষের জীবন নিয়ে ভয়ংকর মরণখেলায় মেতেছে অসাধু চক্র

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী 

আপডেট সময় ০১:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬