সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

চলতি বছরের আগস্ট মাসেই চালু হতে যাচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল। রেলমন্ত্রী শেখ রবিউল আলম আজ শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্পবিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।

​মন্ত্রী জানান, যোগাযোগব্যবস্থার উন্নয়নে আগস্ট মাসে দুটি নতুন রুটে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথম দফায় চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন এবং পরবর্তী ধাপে চালু হবে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন সার্ভিস। এই রুটের জন্য লোকোমোটিভ (ইঞ্জিন) ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং খুব দ্রুতই নতুন কোচ (বগি) যুক্ত হবে।

​কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ের সব কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) ও ডিপিপি প্রণয়নের কাজ শেষ। সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। দেশে খুব দ্রুতই আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ বা সমন্বিত যোগাযোগব্যবস্থা দৃশ্যমান হবে।

​পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, কাউকে প্রতিপক্ষ বানিয়ে নয়, বরং মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন বা বাড়তি সুবিধা দেওয়া হবে না। সরকারের কাছে কেবলই জনস্বার্থ প্রাধান্য পাবে।

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য ​সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য ​আবু তালেব মণ্ডল, সংসদ সদস্য, (পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসন) আরেফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে মন্ত্রী সন্ধ্যায় আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬