ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ

কার্টনে লুকিয়ে ছিল বিষধর সাপ, ছোবলে প্রাণ গেল ব্যবসায়ীর

বর্ষা মৌসুম শুরু হতেই বেড়েছে সাপের উপদ্রব। আর এরই মধ্যে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বড় মটুকপুর বাজারে দোকানের কার্টনে লুকিয়ে থাকা বিষধর সাপের ছোবলে নাজিমুদ্দিন (নাজি) ইসলাম (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গত বুধবার (১৭ জুন) বিকেলে বড় মটুকপুর বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন ইসলাম বড় মটুকপুর দক্ষিণপাড়ার মৃত মসলেম উদ্দিন মেম্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিমুদ্দিন ইসলাম প্রতিদিনের মতো তিনি দোকান খোলেন। একপর্যায়ে দোকানে থাকা একটি বড় কার্টনের ভেতরে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি সাপ তার ডান হাতের আঙুলে ছোবল দেয়। প্রথমে তিনি বিষয়টিকে ইঁদুরের কামড় মনে করে গুরুত্ব দেননি। পরে স্থানীয়ভাবে হাত বেঁধে রাখা হলেও প্রায় দুই থেকে তিন ঘণ্টা কোনো চিকিৎসা নেওয়া হয়নি।
সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্বজনরা তাকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী লাহিড়ীর হাটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ভ্যানে করে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিষক্রিয়া দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ায় হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো:সাইদুল ইসলাম বলেন, নাজিমুদ্দিন আমাদের এলাকার অত্যন্ত পরিচিত একজন মানুষ ছিলেন। প্রতিদিনের মতো তিনি দোকান খুলতে গিয়েছিলেন। কিন্তু কার্টনের ভেতরে থাকা সাপের ছোবলে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। তার মৃত্যুতে পুরো এলাকা শোকাহত।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে দোকান, গুদামঘর, কার্টন ও ঝোপঝাড়ে সাপ আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়ে। তাই যেকোনো মালামাল স্পর্শের আগে সতর্কতা অবলম্বন এবং সাপে কামড় দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

কার্টনে লুকিয়ে ছিল বিষধর সাপ, ছোবলে প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট সময় ০১:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬