ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

৭.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে যশোর, ২১ জেলায় শৈত্যপ্রবাহ

রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে তীব্র ঠান্ডার মুখোমুখি সীমান্তের জেলা যশোরের জনসাধারণ। আজ (রোববার) সারাদেশের মধ্যে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলায় আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (০৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, চাঁপাই নবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে  পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির হার খুব বেশি হবে না। দিনের তাপমাত্রা বাড়লে সেটা খুব অল্প সময়ের জন্য হবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকালে ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকেও ঢাকাতে কুয়াশা সেভাবে কমার কোনো আভাস নেই। কুয়াশা খুবই সামান্য পরিমাণে কমলেও তাতে কোনো তাতে ঢাকার আকাশ পরিষ্কার হবে না।

তিনি আরও বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারাদেশে মাঝারি থেকে তীব্র ঠান্ডা অনুভূত থাকতে পারে। দেশের সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সিলেটে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

৭.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে যশোর, ২১ জেলায় শৈত্যপ্রবাহ

আপডেট সময় ১১:৫৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩