ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে সতর্ক বাংলাদেশ

বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বিএনপিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা না করার হুঁশিয়ারিও দিয়েছেন।

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ মাঠে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে কারণে অতীতে জনগণ নৌকায় ভোট দিয়েছে। জনগণ উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চায় বলেই আগামীতেও নৌকায় ভোট দেবে।

চীনে করোনার নতুন ভেরিয়েন্ট দেখা দিলেও বাংলাদেশে করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে নতুন ভেরিয়েন্টের কোনো তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে এ নিয়ে আমরা সতর্ক আছি। প্রতিটি এয়ারপোর্ট এবং বন্দরে বিদেশ থেকে আগতদের পরীক্ষা করা হচ্ছে। তাদের শরীরে করোনা শনাক্ত হলে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে।’

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। লেখাপড়া করতে হবে। একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি শিফাত কুরাইশী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে সতর্ক বাংলাদেশ

আপডেট সময় ০৬:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩