ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট সফিক রানা

পুরো নাম আবুল কালাম ওরফে কালা লিয়াকত । প্রায় দেড় যুগ ধরে একক ভাবে নিয়ন্ত্রণ করছে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সাবরেজিস্টার অফিসটি। তার কথার বাইরে কোন দলিল সম্পাদন হয়না এই অফিসে। দলিল প্রতি নির্দিষ্ট কমিশন দিতে হয় তাকে। এদিকে আবার এই কালা লিয়াকতের মাধ্যমেই প্রতিদিন নিয়মিত মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে খোদ সাবরেজিস্টার স্বয়ং। এই অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে ইতিমধ্যে কালা লিয়াকত মালিক বনে গেছে শত কোটি টাকার।

স্থানীয় রাজনীতিতে নিষিদ্ব সংগঠন আওয়ামিলীগের সক্রিয় নেতা হিসাবে ব্যাপক পরিচিতি এই কালা লিয়াকতের৷ তৎকালীন স্থানীয় আওয়ামিলীগ নেতাদের ছত্রছায়ায় সাবরেজিস্টার অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। পাশাপাশি ছিলেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকও।

তবে ৫ আগষ্ট ২০২৪ এর পর গ্রেফতার আতংকে এলাকা ছাড়তে বাধ্য হয় এই আওয়ামিল নেতা। সর্বশেষ গজারিয়া উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে সদস্য হিসেবে তার নাম অন্তর্ভুক্ত ছিল । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গনহত্যার একাধিক মামলার আসামি এই লিয়াকত ।

২০২৫ সালের মাঝামাঝিতে গ্রেফতার হয়ে মোট আট মামলায় জেল হাজতে ছিলেন প্রায় আট মাস। চলতি বছরের শুরুতে জামিনে বের হয়ে স্থানীয় কতিপয় বিএনপি নেতাদের ম্যানেজ করে ফের দখলে নিয়েছে সাবরেজিস্টার অফিসটি ৷ এদিকে ৫ মার্চ নতুন কমিটিতেও তাকে গজারিয়া উপজেলা দলিল লেখক সমিতির ফের সাধারণ নির্বাচিত করা হয়েছে ।

তবে এলাকায় চাউর আছে তাকে এই পদে আসতে খরচ করতে হয়েছে নুন্যতম বিশ লাখ টাকার উপরে ।নতুন কমিটিতে আসার পরপরই তার অতীত রাজনৈতিক জীবন নিয়ে শোশাল মিডিয়া সরব হয়ে উঠেছিল।এমনকি স্থানীয় বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দও এর জোড়ালো প্রতিবাদ করেছিল ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, লিয়াকতের টাকার কাছে সব কিছুই থেমে গেছে । পর্ব -১

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট সফিক রানা

আপডেট সময় ০২:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬