সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংকের উচ্চপদে বসতে গোলজারের ৪২ কোটি টাকার গোপন চুক্তির অভিযোগ ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন সালমান শাহর মরদেহ কবর থেকে তোলা নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা ধামরাইয়ে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা মামলার আসামি হয়েও গুলশান সাব-রেজিস্ট্রারকে ঘিরে রাজস্ব ফাঁকি, জাল দলিল ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রো রেলে ২৫ শতাংশ ছাড়

৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বৈষম্য কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এসব কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রী জানান, আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হলো সব নাগরিককে জীবনচক্রভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা। যাতে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। এই কাঠামোর মূল দর্শন হলো অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা অর্জন।

তিনি জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সরকার বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছে। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে সরকারের সিগনেচার প্রোগ্রাম ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’, যার কার্যক্রম সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন।

তিনি আরো জানান, ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান এবং এর বিপরীতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। এ ছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে।

অর্থমন্ত্রী জানান, প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৮ লাখে বাড়ানো হবে এবং মাসিক ভাতা ১ হাজার টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা ১ লাখ উন্নীত করা হবে এবং স্তরভেদে মাসিক ভাতা ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের উচ্চপদে বসতে গোলজারের ৪২ কোটি টাকার গোপন চুক্তির অভিযোগ

বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রো রেলে ২৫ শতাংশ ছাড়

আপডেট সময় ০৬:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬