ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মূলধন কমলেও বেড়েছে লেনদেন

দুদিন উত্থান আর তিনদিন সূচকের পতনের মধ্য দিয়ে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। নতুন বছরের এ সপ্তাহে সূচক এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ৩২৮ কোটি ৭ লাখ ৯৭ হাজার ৬৮৬ টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

গত সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৯৩৬ কোটি টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার (৫ জানুয়ারি) লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি কমেছে ৩২৮ কোটি টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধারা দেখা গেছে।

লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১২ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ১ দশমিক ৯০ পয়েন্ট কমে দুই হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয় ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭২ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ২০৪ টাকা। অর্থাৎ ৬০ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ২৪৩ টাকা লেনদেন বেড়েছে, যা শতাংশের হিসেবে ৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থায় লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ৩০ পয়েন্ট কমে ১৮ হাজার ২৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৩৩ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মূলধন কমলেও বেড়েছে লেনদেন

আপডেট সময় ০১:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩