সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় ৮টি দিবস বাতিলের ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার

শোক দিবস, শিশু দিবস ও সাতই মার্চসহ জাতীয়ভাবে পালন হত এমন আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এবং শিগগিরই এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। বাতিল হওয়া দিবসগুলোর মাঝে পাঁচটিই শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। এর মধ্যে আছে ১৭ই মার্চ, এটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মদিন।

এ দিনটি ১৯৯৬ সালে তৎকালীন মন্ত্রিসভা ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে ঘোষণা করে, এবং ১৯৯৭ সালের ১৭ই মার্চ থেকে দিনটি সরকারিভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। এছাড়া ১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন হয়ে আসছিল। এক সামরিক অভ্যুত্থানে এ দিনে ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন। এ দিনটি ২০০৮ সাল থেকে জাতীয় শোক দিবস হিসেবে পালন হত, এবং এ দিনে সরকারি ছুটি থাকত। সর্বশেষ ২০২৪ সালের ১৩ই অগাস্ট অন্তর্বর্তী সরকার এই দিনের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করে।

এছাড়া পাঁচই অগাস্ট শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন, আটই অগাস্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন, এবং ১৮ই অক্টোবর শেখ রাসেলের জন্মদিন – এই সবকটি দিনই জাতীয়ভাবে পালন হয়ে আসছিল। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে বাতিল হতে যাওয়া বাকি তিন দিবস হল ঐতিহাসিক সাতই মার্চ, চৌঠা নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক

জাতীয় ৮টি দিবস বাতিলের ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার

আপডেট সময় ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪