ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

অবৈধ পুশইন পুশ-ব্যাকের বিরুদ্ধে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্য দেশের অভ্যন্তরে অপরাধে জড়িত থাকা বা অনুপ্রবেশের ঘটনায় কোনো ব্যক্তি নিহত হলে সেটিকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সরকার যেকোনো রকমের ইললিগ্যাল (অবৈধ) পুশ-ইন বা পুশ-ব্যাক এগুলোর বিপক্ষে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে উপস্থিতি সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সীমান্তে হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জিরো লাইনে কোনো হত্যা হলে সেটা সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বলা যায়। কিন্তু নিজ নিজ টেরিটোরিতে কোনো অপরাধের কারণে হত্যা বর্ডার কিলিং না।’

বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে পুশ-ব্যাকের চেষ্টার প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা (ভারতীয়) আইনানুগ প্রক্রিয়ার আমাদের নাগরিকদের এনআইডি যাচাই করে তালিকা দেওয়ার কথা।

কিন্তু এমন কোনো তালিকা পায়নি (বাংলাদেশ) সরকার।’
এদিকে যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে আটকে আছে নারী-শিশুসহ ১২ জন। তারা ভারতীয় নাকি বাংলাদেশি নাগরিক—এই প্রশ্নে তৈরি হয়েছে জটিলতা। বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকেও কোনো সমাধান মেলেনি।

ফলে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই মামলায় সাক্ষ‍্যগ্রহণ চলছে। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে সবার প্রত্যাশা, বিচারকাজ দ্রুত শেষ হবে। এতে রায় কী হবে সেটা আদালতের এখতিয়ার।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুরে কাউকে উচ্ছেদ করা হবে না। তবে সন্ত্রাসীদের বিষয়ে জিরো টলারেন্স অবস্থান ধরে রেখেছে সরকার।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

অবৈধ পুশইন পুশ-ব্যাকের বিরুদ্ধে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬