ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আইআরআই’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি’র সাথে International Republican Institute (IRI)-এর Resident Program Director, Bangladesh – জন ফ্লুহার্টি এবং বাংলাদেশে নিযুক্ত IRI-এর যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদে চীফ হুইপের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতন্ত্রের উন্নয়ন এবং দেশে গণতন্ত্রের পুনঃযাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশ বর্তমানে পরিবেশগত ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এসব চ্যালেঞ্জ উত্তরণে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ, খাল খনন ও টেকসই উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হলে জাতীয় সংসদকে আরও কার্যকর করতে হবে। সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক আস্থা ও ঐকমত্য প্রতিষ্ঠিত হলে দেশের গুরুত্বপূর্ণ অনেক সমস্যার সমাধান সহজ হয়। জ্বালানি খাতে বিশেষ কমিটি গঠনের মাধ্যমে ইতোমধ্যে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
চীফ হুইপ বলেন, পারস্পরিক বিশ্বাস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই একটি দেশ এগিয়ে যেতে পারে। সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
সাক্ষাৎকালে জন ফ্লুহার্টি জানান, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সঙ্গে জনগণের কার্যকর যোগাযোগ ও সেতুবন্ধন তৈরিতে International Republican Institute (IRI) কাজ করতে আগ্রহী। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence-AI) ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনার বিষয়েও তারা আগ্রহ প্রকাশ করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আইআরআই’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাক্ষাৎ

আপডেট সময় ০৬:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬