সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

আড়াই ঘণ্টা বিলম্বে বুড়িমারী এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস আড়াই ঘণ্টা বিলম্বে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

রবিবার সকাল সাড়ে ৮টায় ট্রেনটির কমলাপুর স্টেশন ছাড়ার নির্ধারিত সময় ছিল। নির্ধারিত সময়ে ট্রেনটি না ছাড়াই যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ে। এতে স্টেশনে অপেক্ষমাণ প্রচণ্ড গরমের মধ্যে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।

জানা গেছে, ইঞ্জিনের জটিলতার কারণে ট্রেনটি সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ছেড়ে যেতে পারে। এর আগে দেখা যায়, দেশের বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেলেও বুড়িমারী এক্সপ্রেসের যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন।

ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও অনেকক্ষণ ট্রেনটির প্ল্যাটফর্ম সংক্রান্ত কোনো তথ্য দেখানো হয়নি। এতে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ও অসন্তোষ বাড়তে থাকে। এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. কবীর উদ্দীন বলেন, লালমনিরহাট থেকে ঢাকায় আসার পথে বগুড়ার একটি এলাকায় ট্রেনটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এজন্য ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সেটি সমাধান করতে কিছুটা সময় লাগে।ট্রেনটি দ্রুত স্টেশনে পৌঁছানোর চেষ্টা চলছে এবং নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই যাত্রা শুরু করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

আড়াই ঘণ্টা বিলম্বে বুড়িমারী এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় ১১:৪১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬