ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী মারা গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাবা পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের রাজৈরে প্রাথমিক শিক্ষা অফিসের ১৮০ দিনের বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা আওয়ামী লীগের কারও বক্তব্য প্রচার করা অপরাধ: তথ্য প্রতিমন্ত্রী ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য এখন ভারতের হাতে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭

রামিসা হত্যা মামলার বিচার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্টের রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) রাজধানীতে লিগ্যাল এইডের একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে উঠে আসে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা।
এ সময় আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে, ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে। ঈদের পর শুরু হবে বিচার।

তিনি আরো বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে।

সেই সঙ্গে রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এমনভাবে শেষ করা হবে যেন জনমনে প্রশ্ন না ওঠে।
মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদনের জন্য হাইকোর্টে গেলে পেপার বুক তৈরিতে অনেক সময় লেগে যায় উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা নিয়ে কাজ করছে সরকার। একই সঙ্গে নেত্রকোনার মেঘলার ঘটনাও মনিটর করছে সরকার।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।

প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

রামিসা হত্যা মামলার বিচার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন আইনমন্ত্রী

আপডেট সময় ০২:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬