রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছরের এক শিশু হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী থানার সেকশন-১১-এর ব্লক-বি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্ত সোহেলকে আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম লামিসা (৮)। তার পিতা আব্দুল হান্নান মোল্লা।
মঙ্গলবার (১৯ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। হত্যার মূল্য রহস্য উদঘাটন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
পুলিশ সূত্রে জানা যায়, টানা অভিযান চালিয়ে আজ সন্ধ্যা সোয়া ৭টার দিয়ে সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা জানায়, শিশুটির বাবা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একজন রিকশা মিস্ত্রি। পরিবারের সঙ্গে সে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় থাকত। একই ভবনের পাশের বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন সোহেল। প্রতিবেশী হওয়ায় শিশুটির পরিবারের সঙ্গে সোহেল ও তার স্ত্রীর পরিচয় ছিল। মঙ্গলবার সকালে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।
আরও জানা যায়, এক পর্যায়ে সোহেলের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মাথাবিহীন বিবস্ত্র দেহটি খাটের পাশে মেঝেতে পড়ে ছিল। আর বিচ্ছিন্ন মাথাটি বাসায় একটি বালতির মধ্যে পাওয়া যায়। মাথার সঙ্গে একটি ওড়না প্যাঁচানো ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, সকালের ঘটনা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সোহেল নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 






















