ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে – গৃহায়ণমন্ত্রী কুমিল্লায় এসএন মার্কেটে দোকান দখলের চেষ্টার অভিযোগ,নিরাপত্তার দাবি ভুক্তভোগীদের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু

খোদ এলজিইডির প্রধানদের সঙ্গে রফা করে কক্সবাজারে যুগের পর যুগ বহাল তবিয়তে হেলাল উদ্দিন

এম শাহীন আলম: কক্সবাজার এলজিইডিতে শত অনিয়ম করেও দুর্নীতিবাজ,ঘুষখোর এলজিইডি প্রধানদের বদলী বাণিজ্যের সুযোগকে কাজে লাগিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে রফা করে যুগের পর যুগ বহাল তবিয়তে উপ-সহকারী হেলাল উদ্দিন। বিগত দিনে হেলাল উদ্দিন এর বিরুদ্ধে কাজে অনিয়মের অভিযোগ সরেজমিনে সত্যতা এনে বিভিন্ন পত্র পত্রিকায় অসংখ্য নিউজ হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি এলজিইডি কর্তৃপক্ষ। অনিয়মের হেডকোয়ার্টার খ্যাত কক্সবাজার সদর উপজেলা প্রকৌশল বিভাগের উপসহকারী হেলাল উদ্দিন একেই জেলায় যুগের পর যুগ ঘুরে ফিরে থাকার কারণে এলজিইডির ঠিকাদারদের সাথে তার সখ্যতা গড়ে উঠে। হেলাল উদ্দিন ঠিকাদারদের সাথে সখ্যতার সুযোগকে কাজে লাগিয়ে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন উন্নয়ণ মূলক কাজে ঠিকাদারদের সাথে রফা করে নিন্মমানের সামগ্রী ব্যবহারের সুযোগ দিয়ে ঘুষ বাণিজ্য আর অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে কক্সবাজারে নামে বেনামে জমি,প্লট,ফ্ল্যাট সহ রিসোর্ট মালিক বনে গেছেন বলে বিশেষ সূত্রে জানা যায়।

সরেজমিনে অনুসন্ধানকালে কক্সবাজারের স্থানীয় ঠিকাদারদের সাথে কথা বললে তারা জানান, উপ-সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন একজন চরম লেভেলের ঘুষখোর ইঞ্জিনিয়ার। সে টাকা ছাড়া কিছুই বুঝেন না। টাকা না দিলে সে কাজে অযথা বাঁধা সৃষ্টি করে আর টাকা দিলে কাজের মান যেনতেন করলেও সে ঠিকাদারদের খারাপ কাজের পক্ষেও সুপারিশ করে। উপসহকারী হেলাল উদ্দিন এর বিষয়ে ঠিকাদাররা বলেন, একজন সরকারি লোক এক জায়গায় এক জেলায় কয়দিন চাকুরী করতে পারে? এই হেলাল উদ্দিন বিগত দিনে বেশ কয়েকবার বদলী হলেও সে তার উপরের স্যারদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে তার বদলী ঠেকিয়ে যুগের পর যুগ অনিয়ম করেও কক্সবাজারে বহাল তবিয়তে রয়েছেন। ঠিকাদাররা আরো জানান, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন কক্সবাজারে যুগের পর যুগ থাকার কারণে অবৈধ উপার্জনের মাধ্যমে সে কক্সবাজারে বহু প্লট,ফ্ল্যাট,পার্টনারে রিসোর্টের মালিক হয়েছেন যা অবিশ্বাস্য। ঠিকাদাররা বলেন, হেলাল উদ্দিন কাজে অনিয়মের মাধ্যমে প্রচুর পরিমাণ টাকার মালিক হওয়ার কারণে সে তার জেলা অফিসারদেরকেও তোয়াক্কা করেন না। ঠিকাদারদের দাবী উপসহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন এর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান করলে তার বহু অবৈধ সম্পদের হিসাব মিলবে।

কক্সবাজারের ঠিকাদাররা সহ এলজিইডিতে কর্মরত সংশ্লিষ্টদের প্রশ্ন একজন সরকারি কর্মকর্তা /কর্মচারী একেই জেলায় একেই স্টেশনে ৩৬ মাসের বেশি কি করে যুগ যুগ ধরে অসংখ্য অনিয়ম করেও কিভাবে বহাল তবিয়তে থাকে?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান

খোদ এলজিইডির প্রধানদের সঙ্গে রফা করে কক্সবাজারে যুগের পর যুগ বহাল তবিয়তে হেলাল উদ্দিন

আপডেট সময় ০৭:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬