ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ৫১ শতাংশ দেশীয় মালিকানা

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৬৮৫ বার পড়া হয়েছে

দেশের সমুদ্রবন্দর, বিমানবন্দর ও জ্বালানি খাতের মতো কৌশলগত অবকাঠামো ব্যবস্থাপনায় বিদেশি আধিপত্য বাড়ছে। এই খাতে দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা থাকা সত্ত্বেও তাদের প্রান্তিকীকরণ করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় স্বার্থের পরিপন্থি। তাই এসব সম্পদে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ৫১ শতাংশ দেশীয় মালিকানা এবং বাধ্যতামূলক প্রযুক্তি হস্তান্তরের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর হোটেল সারিনায় ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ’ (সিএসআর) আয়োজিত এক নীতিনির্ধারণী গোলটেবিল আলোচনায় এসব কথা বলা হয়। ‘কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসআর-এর নির্বাহী পরিচালক সাকিব আনোয়ার।

আলোচনায় অংশ নেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ক্যাব সভাপতি আবু আলম শহীদ খান, সাবেক সচিব শফিক জামান, বিসিকের সাবেক পরিচালক আবু তাহের খান, ঢাকা স্টিম উপদেষ্টা সম্পাদক হাসান মামুন, ঢাকা স্টিমের প্রধান নির্বাহী কর্নেল (অব) মো. সোহেল রানা, সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ কো-অর্ডিনেটরসবুজ এইচ চৌধুরী, এফসিএ, এটিজেএফবি সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ এর প্রোগ্রাম ডিরেক্টর ইকতান্দার হোসাইন হাওলাদার।

মূল প্রবন্ধে সাকিব আনোয়ার বলেন, অনেক ক্ষেত্রে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) নামে মূলত দেশীয় অর্থের ও ঋণের ব্যবহার হচ্ছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) এর উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে বিদেশি অপারেটরের ১৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের মধ্যে ১০০ মিলিয়ন ডলার বা ৫৮.৮ শতাংশই এসেছে দেশীয় ও আঞ্চলিক ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ঋণ থেকে।

অন্যদিকে, দেশীয় উদ্যোক্তারা সমান সুযোগ পেলে যে আন্তর্জাতিক মানের সেবা দিতে সক্ষম, তার প্রমাণ হলো সিডিডিএল ও এমজিএইচ গ্রুপ। চট্টগ্রাম বন্দরের এনসিটিতে বাংলাদেশ নৌবাহিনীর সিডিডিএল আগের অপারেটরের চেয়ে ৪৬.৬৬ শতাংশ বেশি উৎপাদনশীলতা দেখিয়েছে। একইভাবে, এনসিটি পরিচালনায় এমজিএইচ গ্রুপ বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের চেয়ে কনটেইনার প্রতি বেশি রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে। তাছাড়া, ৫৫০ কোটি টাকা ব্যয়ে এমজিএইচ গ্রুপ লালদিয়ায় গ্রিন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে।

উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে যাওয়ার সমালোচনা করে প্রবন্ধে বলা হয়, আন্তর্জাতিক দরপত্র ছাড়াই লালদিয়া ও পানগাঁও টার্মিনালের দীর্ঘমেয়াদি চুক্তি অস্বাভাবিক দ্রুততায় মাত্র ১৩ দিনে সম্পন্ন হয়েছে, যেখানে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইএফসির নির্ধারিত সময়সীমা ছিল ৬২ দিন।

এছাড়া চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের (৯৩.৫০ ও ৯৭.৫০ ডলার) চেয়ে কনটেইনার প্রতি বেশি রাজস্ব (৯৮.৫০ ডলার) দেওয়ার প্রস্তাব করলেও, সরকার বিদেশিদের নিয়েই মূল্যায়ন কমিটি গঠন করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

বক্তারা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা পেতে বিদেশি কোম্পানিগুলো রাষ্ট্রদূত ও রাষ্ট্রপ্রধান পর্যায়ে লবিং করছে। কিন্তু দেশীয় লজিস্টিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের এমন কোনো অর্থবহ সংলাপ নেই। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নই, কিন্তু পিসিটির মতো ঋণের টাকায় ‘এফডিআই’ দেখানোর কোনো মানে হয় না। বিদেশি প্রযুক্তি অংশীদারিত্বের ক্ষেত্রে দেশীয় সংখ্যাগরিষ্ঠ মালিকানা বা যৌথ উদ্যোগ বাধ্যতামূলক করতে হবে।

অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় বক্তারা ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে বলেন, কৌশলগত খাতে দেশীয় সংখ্যাগরিষ্ঠ মালিকানা নীতি বিদেশি বিনিয়োগ প্রবাহকে বাধাগ্রস্ত করে না, বরং দেশীয় সক্ষমতা গড়ে তোলে। সবশেষে কৌশলগত অবকাঠামোতে বিনিয়োগের জন্য উন্মুক্ত দরপত্রে দেশীয় কোম্পানির জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বাধীন বন্দর নিয়ন্ত্রক সংস্থা গঠনের সুপারিশ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ৫১ শতাংশ দেশীয় মালিকানা

আপডেট সময় ০৭:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬