সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত ম্যারি মাস। সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ফ্রান্সের সমর্থন এবং আন্দ্রে মালরাক্সের মতো ফরাসি বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করেন ড. মোমেন।

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পরিণত হবে বলে বিশ্বাস করে ফ্রান্স। উভয়পক্ষ বিমান চলাচল, খাদ্য নিরাপত্তা এবং প্রক্রিয়াকরণ, সবুজ জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়েও আলোচনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

আপডেট সময় ০৮:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩