ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বরিশালে পোস্ট অফিসের পিয়নের কোটি টাকার সম্পদ

  • বরিশাল ব্যুরো
  • আপডেট সময় ১০:০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৬২১ বার পড়া হয়েছে

বরিশাল পোস্ট অফিসের পিয়ন আলাউদ্দিনের কোটি টাকার সম্পদ ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। ২০০১ সালে ডাক বিভাগে চাকরি পান দিনমজুর আলাউদ্দিন। চাকরিতে যোগ দেওয়ার কয়েক বছরের মধ্যেই বদলে যেতে থাকে তার আর্থিক অবস্থা। কুঁড়েঘরের জায়গায় তৈরি করেন দোতলা বাড়ি। চলছে আরও একটি বহুতল ভবনের নির্মাণকাজ। কিনেছেন একরের পর একর জমি। সরকারি কর্মচারী হয়েও নিজের নামে গড়ে তুলেছেন ‘বন্ধু অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ’ ও ‘বন্ধু কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামে দুটি প্রতিষ্ঠান। সেখানে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্য বিভাগে কর্মরত তার ছেলে হাসান মাহমুদ রাব্বীকে।
অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন আলাউদ্দিন। সেই প্রভাব কাজে লাগিয়ে হন পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। এরপর তার নজর পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার পোস্ট অফিসে। সেখান থেকেই প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেন আলাউদ্দিন। এসব অর্থ আত্মসাতের ঘটনায় এরই মধ্যে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অভিযুক্ত আলাউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডাক বিভাগের ধীরগতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া অভিযোগ আছে, আলাউদ্দিন স্ত্রী কহিনুর বেগমের নামে ভুয়া কোম্পানির কাগজপত্র করে ইসলামী ব্যাংক বাজার রোড শাখা থেকে নিয়েছেন প্রায় কোটি টাকার ঋণ। পরে ঋণ খেলাপি হওয়ায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।
অভিযোগের বিষয়ে আলাউদ্দিনের ছেলে রাব্বী বলেন, আমার বাবা যদি কোনো দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। বরিশাল ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মঞ্জুরুল আলম বলেন, একাধিকবার নোটিশ করা হলেও কোনো জবাব দেয়নি আলাউদ্দিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বরিশালে পোস্ট অফিসের পিয়নের কোটি টাকার সম্পদ

আপডেট সময় ১০:০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬