সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা সেই প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের (বর্তমানে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ) শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় কলেজটির প্রভাষক ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় ঘোষণা দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র আইনের দুটি ধারায় ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারকালীন হাজতবাসের সময় দণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে।

দণ্ডপ্রাপ্ত ডা. রায়হান শরীফ ওই কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছেলে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মার্চ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে কক্ষে প্রবেশ করেন ডা. রায়হান শরীফ। একপর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন তিনি। গুলিটি তমালের ডান পায়ে লাগে এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার পর শাস্তির দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বাদী হয়ে মামলা করেছিলেন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা সেই প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৫:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬