বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি/২০২৬ উপলক্ষে নীলফামারী জেলায় আজ ১৬ই মে ২০২৬ খ্রিঃ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরিক্ষায় ৩৬০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।
লিখিত পরীক্ষায় নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, মহোদয় সহ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার, নীলফামারী মহোদয় লিখিত পরীক্ষা শেষে সকল পরীক্ষার্থীদের শুভকামনা জানান এবং আগামী ২৪ মে ২০২৬ তারিখ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সকলকে পুলিশ লাইন্স, নীলফামারিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য আগামী ২৪ মে ২০২৬ তারিখ সকালে পুলিশ লাইন্স নীলফামারীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী সকল পরীক্ষার্থীদের ২৪ মে ২০২৬ তারিখ সকাল ০৮:০০ ঘটিকার মধ্যেই পুলিশ লাইন্স নীলফামারী গেটে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আল মিজান ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি 




















