ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

বিশ্বকাপের আগে বুয়াদ্দিকে পাওয়ার লড়াইয়ে ফ্রান্সকে হারাল মরক্কো

ফ্রান্সে জন্ম নিলেও বিশ্বকাপ শুরুর ২৬ দিন আগে মরক্কোর জার্সিতে খেলার অনুমোদন পেলেন আইয়ুব বুয়াদ্দি।

রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন (এফআরএমএফ) শুক্রবার নিশ্চিত করেছে, ফিফার স্ট্যাটাস চেম্বারের কাছ থেকে তারা বুয়াদ্দির ক্রীড়া জাতীয়তাবাদ পরিবর্তনের অনুমতি পেয়েছে। এ কারণে সব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অবিলম্বে মরক্কোর হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

তারা বিবৃতিতে জানিয়েছে, ‘এই সিদ্ধান্তের অর্থ হলো আইয়ুব বুয়াদ্দি আনুষ্ঠানিকভাবে এবং অবিলম্বে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় মরক্কান জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন।’

প্যারিসের উত্তরের শহর সেনলিসে মরক্কান বাবা-মার ঘরে জন্ম নেওয়া বুয়াদ্দি ফরাসি লিগ ওয়ান ক্লাব লিলে খেলেন। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার মরক্কোকে বেছে নেওয়ার আগে ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন।

২০২২ সালের বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলেছিল মরক্কো। শেষ চারে ফ্রান্সের কাছে পরাজয়ে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়। এবার সেই দেশে জন্মগ্রহণ করা খেলোয়াড়কে নেওয়ার আন্তর্জাতিক লড়াইয়ে জয় পেল মরক্কো।

অ্যাটলাস লায়ন্সরা তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

বিশ্বকাপের আগে বুয়াদ্দিকে পাওয়ার লড়াইয়ে ফ্রান্সকে হারাল মরক্কো

আপডেট সময় ০৭:৪৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬