সংবাদ শিরোনাম ::
বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ

প্রথমবারের মতো লাকসাম- মনোহরগঞ্জে প্রধানমন্ত্রী, কুমিল্লা বিভাগ -লাকসাম জেলার দাবি 

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে কুমিল্লা হয়ে চাঁদপুর সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণের প্রাক্কালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের লাকসাম মুদাফরগঞ্জ বাজারে লাকসাম উপজেলা-পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এখানে নির্ধারিত কোন সফরসূচী না থাকলেও কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ- লাকসাম ) আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রচেষ্টা অনুরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান লাকসামের ওই পথসভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
এরপর তারেক রহমান চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত পুরো মহাসড়কজুড়ে উৎসুক মানুষের ভিড় ও উচ্ছ্বাস দেখা গেছে। ওই সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে উচ্ছাসে মেতে উঠে দলীয় ও সাধারণ মানুষ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি তুলে স্লোগন দেন।
একইভাবে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে বিজয়পুর ও লালমাই সড়কের দুইপাশে- কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ লাকসাম) আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে লাকসাম উপজেলার বিজরা থেকে মুদাফরগঞ্জ বাজার পথসভাস্থল পর্যন্ত সড়কের দুইপাশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিজরা ও মুদাফরগঞ্জে উপস্থিত নেতাকর্মী ও উচ্ছসিত জনতা কুমিল্লা বিভাগ ও লাকসামকে জেলা ঘোষণার দাবি জানান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে পুরো কুমিল্লা জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ‍্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এতে যেন কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে গেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম

প্রথমবারের মতো লাকসাম- মনোহরগঞ্জে প্রধানমন্ত্রী, কুমিল্লা বিভাগ -লাকসাম জেলার দাবি 

আপডেট সময় ০৫:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬