১৩ ই মে ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৩:৩০ ঘটিকায় কারিতাস আলোকিত শিশু প্রকল্পে ঢাকা অঞ্চল বাস্তবায়িত আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হলো ত্রি-মাসিক সমন্বয় সভা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন পেশায় জড়িত উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সমাজ সেবা কার্যালয়-৮ মিরপুর সমাজ সেবা অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও আউটরিচ অফিসার মুক্তা আক্তারের সঞ্চালনায় উৎসব মুখর পরিবেশে মিরপুর আরামবাগ ড্রপ ইন সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা (ইসিডি) অসীম ক্রুজ, ঢাকা সমাজ সেবা কার্যালয়-৮ মিরপুর সমাজ সেবা অফিসার ইয়াসমিন সুলতানা, স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন বাহার, নিউজ 21 বাংলা, ৮নং ওয়ার্ড সচিব নজরুল ইসলাম, জুনিয়র কর্মসূচী কর্মকর্তা সান্দ্রা আন্তনী,এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান ইউসেফ বাংলাদেশ, ফ্রেন্ডস অব বাসা, কাপ, নগর স্বাস্থ্য কেন্দ্র, সীপ, আহছানিয়া মিশন, হীড বাংলাদেশ, ওয়াল্ড ভিশন, এড্রা বাংলদেশ, ডিএসকে, কর্মজীবি নারী, ব্র্যাক, বাডো, বাপসা, স্কুল শিক্ষক রুপনগর থানার এ এস আই আমেনা যিনি নারী ও শিশুদের নিয়ে কাজ করেন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত সম্মানিত ব্যক্তিবর্গ ও স্থানীয় উন্নয়ন মিত্রগণ।সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে পথশিশুদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়, সমন্বয় সভায় বিপদাপন্ন পথশিশুদের উন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানগুলো তাদের সেবাসমূহ তুলে ধরেন এবং সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন। প্রকল্পের কর্ম এলকায় সুবিধাবঞ্চিত পথশিশুরা যাতে সমাজে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে তাদের সুরক্ষা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অভিমত ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম ::
কারিতাস ত্রি-মাসিক সমন্বয় সভা -২০২৬
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০২:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- ৫৭০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























