সংবাদ শিরোনাম ::
সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৬০১ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (৮৩) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মিরসরাইয়ের ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

এর আগে আজ সকাল ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরসরাইয়ে নেওয়া হয়। জানাজা শেষে তার নিজ গ্রাম ধুম ইউনিয়ন ধুম গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান
চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার
জানাজায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল বলেন, আজ মিরসরাইবাসীর জন্য অনেক কষ্টের দিন। দীর্ঘদিন আইসিইউতে থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার বাবা মিরসরাইয়ের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমাদের ছেড়ে চলে গেছেন। আমার বাবা চট্টগ্রামের তথা মিরসরাইয়ের উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওইদিন বিকেল ৫টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন

আপডেট সময় ০৯:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬