ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চমক আসছে ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটিতে, আলোচনায় নীরবসহ একঝাঁক নেতা ময়মনসিংহ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন নতুন বাজারে পোশাক রপ্তানির প্রায় ৫৭ শতাংশ পাঁচ দেশে গাজীপুর শ্রীপুরে ফ্যামিলি কার্ডের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়েটে ১১ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য, ক্যাম্পাসে উত্তেজনা ৯ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে কারাগারে মাদ্রাসাশিক্ষক ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬ মাকে হারাল ১ মাসের শিশু, গৃহবধূর মৃত্যুতে স্বামী-দেবর হেফাজতে “উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন”

নোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৭০৯ বার পড়া হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. গোলাম রব্বানী। আগামী চার বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন জারির পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান সম্পন্ন করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম রব্বানীকে নোবিপ্রবির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. গোলাম রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত বহাল থাকবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার একমাত্র কর্তব্য বলে মনে করি। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।

এর আগে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নোবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

আপডেট সময় ০৯:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬