সংবাদ শিরোনাম ::
তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী বরগুনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বৃক্ষরোপণ করে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের বনবিভাগের মালি বাউন্ডারি শহিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ভুয়া সনদে চাকরি করে সম্পদের পাহাড় গড়েছেন সাব-রেজিস্ট্রার বেলাল

গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগ, আটক যুবকের কাছে মিলল মাদক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম আবু খারিয়া তোফায়েল। তিনি নেত্রকোণা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থীর ছবি সন্দেহজনকভাবে মোবাইলে ধারণ করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তার কাছে মাদকদ্রব্যও পাওয়া যায়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার শিকার ওই শিক্ষার্থী বলেন, জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার সময় এক ভাইয়া আমাদের জানান, ওই ব্যক্তি সম্ভবত ছবি তুলছে। পরে আমরা তার কাছে ফোন দেখতে চাইলে সেখানে আমিসহ একই স্থানে তোলা বিভিন্ন মেয়ের একাধিক ছবি দেখতে পাই। এরপর তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. রহমত উল্লাহ বলেন, আমরা তাকে আটক করেছি। কোতোয়ালি থানায় নেওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এজন্য একজন বাদী প্রয়োজন হবে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের মাধ্যমে হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে আমরা জানতে পারি, ওই ব্যক্তি গোপনে মেয়েদের ছবি তুলছিল। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। এখানে আসার পর সে মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করে। তার কাছে মাদকদ্রব্যও পাওয়া গেছে। মোবাইলটি ভেঙে ফেলায় আমরা আলামত যাচাই করতে পারিনি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ

গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগ, আটক যুবকের কাছে মিলল মাদক

আপডেট সময় ০৪:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬