দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকা কর্তৃপক্ষ জানায় যে, আরাফাত রহমান (পিতা: মোঃ ফারুক, মাতা: রিনা বেগম, ঠিকানা: আসমত আলী সওদাগর বাড়ী, গ্রাম/রাস্তা: পদুয়া, ডাকঘর: জোয়ার কাছাড়-৩৯০০, ফেনী সদর, ফেনী) দীর্ঘদিন ধরে পত্রিকার অফিস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় যে, তিনি বিভিন্ন ব্যক্তির কাছে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক দাবি সংক্রান্ত যোগাযোগ করেছেন এবং এ বিষয়ে চাঁদা দাবি করার অভিযোগ উত্থাপিত হয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে যে, তিনি দৈনিক কালবেলা পত্রিকার লোগো ব্যবহার করে বিভিন্ন নিউজ ফটোকার্ড তৈরি করে তা দিয়ে বিভ্রান্তিমূলকভাবে আর্থিক দাবি করেছেন।
উক্ত অভিযোগসমূহের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনার পর তাকে দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পত্রিকা কর্তৃপক্ষ আরও জানায়, অব্যাহতির পর থেকে তার কোনো কর্মকাণ্ডের সঙ্গে দৈনিক আমাদের মাতৃভূমির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং ভবিষ্যতে তার ব্যক্তিগত কোনো কার্যকলাপের দায়ভার পত্রিকা কর্তৃপক্ষ বহন করবে না।
এছাড়া, সংশ্লিষ্ট সকলকে তার সঙ্গে পত্রিকার পক্ষ থেকে কোনো প্রকার যোগাযোগ বা লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























