ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন

সেবা নিতে আসা মায়েদের সুবিধার্থে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা হয়েছে আধুনিক ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ বা মাতৃদুগ্ধ পানকক্ষ।

রাজধানীর সরকারি সেবাকেন্দ্রগুলোকে আরও জনবান্ধব করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সভায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত নারী ও শিশুবান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করছি। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ সেবা নিতে আসেন। তাদের মধ্যে অনেক মা থাকেন, যাদের সঙ্গে দুগ্ধপোষ্য শিশু থাকে। জনসমক্ষে শিশুদের বুকের দুধ খাওয়াতে গিয়ে এই মায়েদের বিড়ম্বনায় পড়তে হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, নবনির্মিত ব্রেস্ট ফিডিং কর্নারটি অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে সাজানো হয়েছে। এখানে মায়েদের বসার আরামদায়ক ব্যবস্থা, শিশুদের জন্য ছোট খেলনা এবং গোপনীয়তা রক্ষার জন্য প্রয়োজনীয় পর্দার ব্যবস্থা রাখা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এই উদ্যোগ এরই মধ্যে সাধারণ সেবাগ্রহীতা ও কর্মরত নারীদের প্রশংসা কুড়িয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও নেজারত ডেপুটি কালেক্টরসহ (এনডিসি) বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা এই উদ্যোগকে সময়োপযোগী বলে আখ্যায়িত করেন এবং আগামী দিনে জনসেবার মান আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন

আপডেট সময় ০২:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬