সংবাদ শিরোনাম ::
পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে সন্ধ্যার মধ্যে দেশের নয় জেলায় ঝড়ের শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ ড্যাপের নিয়ম ভেঙে প্রথমে হোটেল, এবার হচ্ছে বাণিজ্যিক ভবন কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ পৌঁছালো সিলেটে চাঁপাইনবাবগঞ্জে লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

চট্টগ্রামে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

সোমবার (৪ মে) রাত ৮টার দিকে পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোন।

গ্রেপ্তারকৃতরা হলেন— চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ড এলাকার পরান চৌধুরীর বাড়ির মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) এবং একই উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাহনগর এলাকার সমতুল ফকির বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬)।

পুলিশ জানায়, নগরের পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ফিনলে স্কয়ার ৭ম তলা ক্রিয়েটর্স হাবের ভেতরে দুইজন লোক অবৈধ মাদক ক্রিস্টাল আইস বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুজনকেই গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, উদ্ধার ও জব্দকৃত মাদক ফটিকছড়ি উপজেলার এক ওমান প্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে ওই স্থানে ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছিলেন।

এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আফতাব হোসেন বলেন, ফটিকছড়ির এক প্রবাসী সরাসরি ওমান থেকে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দেশে এনে বিক্রি করতেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশ কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের

চট্টগ্রামে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৪:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬