সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

জলবিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চান নসরুল হামিদ

নেপাল বা ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (৪ জানুয়ারি) দিল্লীতে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ সহযোগিতা সংক্রান্ত আয়োজিত দ্বিপাক্ষিক সভায় তিনি এ কথা বলেন।

সভায় বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পক্ষে বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী রাজ কুমার সিং স্ব স্ব দেশের নেতৃত্ব দেন। নসরুল হামিদ বাংলাদেশের বিদ্যুৎ খাতের প্রবৃদ্ধি আলোচনা করে বলেন, বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আসাম থেকে বিদ্যুৎ আমদানি করতে পারলে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে নিরবচ্ছিন্ন সরবরাহ টেকসই হবে। ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করলেও আমরা আরও বিদ্যুৎ আমদানি করতে চাই। নেপাল বা ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের দৃশ্যমান সহযোগিতা কামনা করছি।

প্রতিমন্ত্রী এ সময় বিদ্যুৎ ও জ্বালানির তুলনামূলক মূল্য, সঞ্চালন ব্যবস্থা, পাওয়ার ট্রেড, বিদ্যুৎ খাতে বিনিয়োগ নিয়ে আলোকপাত করেন। ভারতের বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি রপ্তানি করতে চাওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে। সভায় ভারতের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী  রাজ কুমার সিং বলেন, ভারত থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ দেওয়া যেতে পারে।

নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি। আজকের আলোচ্য বিষয়সমূহ আরও বিবেচনা করে পরবর্তী জয়েন্ট স্টেয়ারিং কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা সভায় বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

জলবিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চান নসরুল হামিদ

আপডেট সময় ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩