ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী

আসন্ন যশোর চেম্বার অব কমার্সের ভোট স্থগিত করেছে আদালত

গতকাল বুধবার এক ব্যবসায়ীর আদালতে দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। মামলাটি করেছেন মেসার্স পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসান। ভোটার নম্বর-৬৪২।

এ মামলায় যশোর চেম্বার অব কমার্সের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), নির্বাচন বোর্ডের আহবায়ক, দুই সদস্য, এবং আলম ট্রেডার্সের মালিক মোঃ আলম, সরোয়ার ট্রেডার্সের মালিক গোলাম সরোয়ার, রহিম স্টোরের মালিক আব্দুর রহিম ও যশোর কর অ লের উপকর কমিশনারকে বিবাদী করা হয়েছে। সিনিয়র সহকারী জজ সুজাতা আমিন স্থগিত আদেশ ও বিবাদীদের এক কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে শুনানিতে অংশগ্রহনের নির্দেশ দেন।

বাদীর অভিযোগ, নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটার তালিকায় ৩শ’র অধিক ভোটারের হাল নাগাদ কোনো আয়কর সনদ নেই। এবং তারা আয়কর সনদের মুল কপি দাখিল না করে বেআইনীভাবে ভোটার হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন। যা বেআইনী বলে দাবি করেন বাদী। এসব অভিযোগ এনে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিলে তা গ্রহণ না করায় আদালতে মামলা করেন। উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এ নির্বাচন।

ইতিমধ্যে সকল প্রস্ততি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে দুইটি প্যানেলে অংশ নিচ্ছেন যার একটি প্যানেলের নাম দেয়া হয়েছে ব্যবসায়ী অধিকার পরিষদ। এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন হুমায়ুন কবির কবু। অপর প্যানেলের নাম ব্যবসায়ী ঐক্য পরিষদ। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সভাপতি মিজানুর রহমান খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ

আসন্ন যশোর চেম্বার অব কমার্সের ভোট স্থগিত করেছে আদালত

আপডেট সময় ০৯:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩