সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ভারতের আশ্বাস

বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ভারত নিবিড়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হারদীপ পুরি। 

বুধবার (৪ জানুয়ারি) ভারতের দিল্লিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আসন্ন ফেব্রুয়ারিতে ভারতের জ্বালানি সপ্তাহে প্রতিমন্ত্রী নসরুল হামিদকে আমন্ত্রণ জানিয়ে হারদীপ পুরি বলেন, জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে বাংলাদেশের সঙ্গে নিবিঢ়ভাবে কাজ করবে ভারত। বাংলাদেশ জ্বালানি বাজার উন্মুক্ত করতে চাইলে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এছাড়া পেট্রোলিয়াম ইনস্টিটিউটের আধুনিকায়ন ও মানব সম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আলোচনায় বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক অবস্থা আলোকপাত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পেতে চাই। ইতিবাচক আলোচনার পরিপ্রেক্ষিতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় ডিজেল আমদানি, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন, এলএনজি আমদানি, অফসোর গ্যাস অনুসন্ধান ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করেন প্রতিমন্ত্রী।  সৌজন্য সাক্ষাতে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ভারতের আশ্বাস

আপডেট সময় ০৯:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩