সংবাদ শিরোনাম ::
এবার আনিস আলমগীর, সোমা ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি বরগুনায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন  চিকিৎসকদের সনদ বিতরন ও বিদায় সংবর্ধনা ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ আগে ২৫-২৬ দেশ থেকে জ্বালানি কিনতো ভারত, এখন কেনে ৪০ দেশ থেকে: মোদি ঢাকাসহ ১৪ জেলার জন্য আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর এলাকায় পল্লী বিদ্যুতের লাইনম্যানের কামরুল ইসলামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা অভিযোগ রয়েছে।

গ্রাহক ভোগান্তি এবং সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড় টানা বৃষ্টির কারণে এলাকায় একটি বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেলে ভুক্তভোগীরা দ্রুত সংযোগ পুনঃস্থাপনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। অফিস সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এজিএম রুহুল আমিন সকালে লাইনটি মেরামতের জন্য সংশ্লিষ্ট লাইনম্যান কামরুল ইসলামকে নির্দেশ দেন।
অভিযোগ রয়েছে, লাইনম্যান নিজে ঘটনাস্থলে উপস্থিত না হয়ে অফিসের বাইরের দু’জন ব্যক্তিকে পাঠান। তারা গিয়ে লাইন ছিঁড়ে থাকার বিষয়টি নিশ্চিত করলেও দীর্ঘ সময় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুক্তভোগী নাঈম আহমদ, সহ অনেকেই জানান, সকালে বিষয়টি জানানো হলেও রাত ১০টা পর্যন্ত লাইন মেরামত করা হয়নি। ফলে পুরো এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে এবং গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েন। পাশাপাশি ছেঁড়া বিদ্যুৎ লাইনের কারণে সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে ছিলেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ আরও রয়েছে, পরবর্তীতে গ্রাহকরা অফিসে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেন, লাইন মেরামত করা হয়েছে। কিন্তু বাস্তবে সেটি সঠিক ছিল না, যা গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

এদিকে, এ বিষয়ে জানতে এক সংবাদ কর্মী, লাইনম্যান কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় সাংবাদিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে।
এলাকাবাসীর দাবি, পল্লী বিদ্যুতের এমন অবহেলার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় এবং অতীতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট লাইনম্যানের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান তারা।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার আনিস আলমগীর, সোমা ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর এলাকায় পল্লী বিদ্যুতের লাইনম্যানের কামরুল ইসলামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা অভিযোগ রয়েছে।

আপডেট সময় ০৭:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬