সংবাদ শিরোনাম ::
জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চ কাঁপানো মেসি-রোনালদোদের রহস্য ফাঁস মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল আমি ভেবেছিলাম ইরানের মানুষ খামেনিকে তীব্র ঘৃণা করে: ট্রাম্প  সিরাজগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাহমুদুলের বিরুদ্ধে কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষরিত জার্সি, দেখতে ভক্তদের ভিড় কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর থানায় অভিযোগের পরও প্রতিকার না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাংক কর্মকর্তার আবেদন কমার্স ব্যাংকে আতাউরের পারিবারিক সিন্ডিকেটের অভিযোগ

ধান কাটার শ্রমিক সংকট নিরসনে যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০১:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫৭৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটার ভরা মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসনে উপজেলার তিনটি স্থল শুল্ক স্টেশনে কয়লা ও চুনাপাথর পরিবহন এবং যাদুকাটা নদীতে বালু উত্তোলন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সীমান্ত সংলগ্ন এলাকা ও শুল্ক স্টেশনগুলোতে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হয়। মূলত পাথর ও বালু মহালের হাজার হাজার শ্রমিককে ধান কাটার কাজে উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টানা ১২ দিন উপজেলার তিনটি প্রধান শুল্ক স্টেশন  বড়ছড়া, চারাগাঁও ও বাগলী দিয়ে কয়লা ও চুনাপাথর পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সময়ে যাদুকাটা নদীতে সব ধরনের বালু উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, কৃষকদের সোনালী ফসল দ্রুত ও নিরাপদে ঘরে তুলতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। শুল্ক স্টেশন ও যাদুকাটা নদীতে কাজ বন্ধ থাকায় প্রায় ২০ হাজার শ্রমিক ধান কাটার উৎসবে যোগ দিতে পারবেন বলে আমরা আশা করছি। এটি কৃষি ও কৃষককে বাঁচাতে একটি সম্মিলিত প্রচেষ্টা।

তিনি আরও বলেন, বর্তমানে উপজেলা জুড়ে মাইকিং করে শ্রমিকদের ধান কাটায় অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। কৃষকরাও এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন, কারণ পর্যাপ্ত শ্রমিক পেলে নির্ধারিত সময়ের মধ্যেই সব ধান ঘরে তোলা সম্ভব হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

ধান কাটার শ্রমিক সংকট নিরসনে যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ

আপডেট সময় ০১:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬