ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি

পাকন পিঠা তৈরির রেসিপি

শীতের পিঠার আয়োজনে রাখতে পারেন সুস্বাদু পাকন পিঠা। রসে ভরা এই পিঠা খেতে দারুণ সুস্বাদু। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে খুব সহজেই তৈরি করা যায় পাকন পিঠা। শীতের বিকেলে কিংবা অতিথি আপ্যায়নে নাস্তায় রাখতে পারেন এই পদ। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

দুধ- ২ কাপ

লবণ- ১ চা চামচ

বিস্কুটের গুঁড়া- ২ টেবিল চামচ

ঘি- ২ টেবিল চামচ।

সিরার জন্য

চিনি- ২ কাপ

পানি- ৩ কাপ

সবুজ এলাচ- ৩টি।

যেভাবে তৈরি করবেন

একটি হাঁড়িতে দুধ, ঘি ও লবণ দিয়ে বলক এলে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এরপর ঢেকে একদম অল্প আঁচে রাখুন ৫ মিনিট। কিছুটা ঠান্ডা হলে হাতে ঘি মাখিয়ে ভালো করে মথে নিন। ডিম ও বিস্কুটের গুঁড়া দিয়ে আরও কিছু সময় মথতে হবে।

এবার গোল বা ডিমের আকৃতি করে পিঠার ছাঁচ বা চামচ দিয়ে ডিজাইন করে ডুবো তেলে অল্প তাপে বাদামি করে ভাজুন। ঠান্ডা হতে দিন। একটি পাত্রে পানি, চিনি ও এলাচ দিয়ে সিরা ৫ মিনিট ফুটিয়ে নিন। একটি ছড়ানো পাত্রে সিরা হালকা গরম থাকা অবস্থায় পিঠা সিরায় দিয়ে ৪-৫ ঘণ্টা রেখে দিন। এরপর পরিবেশন করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

পাকন পিঠা তৈরির রেসিপি

আপডেট সময় ০২:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩