সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আইপিএল ছেড়ে পিএসএলে কেন মঈন আলী?

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সাংঘর্ষিক সূচির কারণে বিদেশি ক্রিকেটারদের সামনে যে কোনো একটি টুর্নামেন্টকে বেছে নেওয়ার সুযোগ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে, ভারত আগ্রহ না দেখালে বিদেশি ক্রিকেটাররা পিএসএলে অংশ নেন। কিন্তু ব্যতিক্রমও আছে, কিছু খেলোয়াড় আইপিএল ছেড়ে পিএসএলকে বেছে নেন। তাদের একজন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী।

গত বছর কলকাতা নাইট রাইডার্সের জন্য খেলেছিলেন ৩৮ বছর বয়সী। এবার তিনি খেলছেন পিএসএলে। কেন এমন সিদ্ধান্ত নিলেন মঈন, তা নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল। অবশেষে এনিয়ে মুখ খুললেন তিনি এবং কেন আইপিএল ছেড়ে পিএসএলে, সেই ব্যাখ্যাও দিলেন।

এআরওয়াই পডকাস্টকে মঈন বলেছেন, ‘নানা কারণ আছে। আমি এখন ৩৮ বছর বয়সী। এখনো আমি খেলতে চাই, ভালো করতে চাই এবং আমার ক্যারিয়ার যত দূর সম্ভব লম্বা করতে চাই। আমার এখানে আসার সিদ্ধান্ত নেওয়ার পেছনে করাচি বড় ফ্যাক্টর ছিল। এটা ছোট একটা প্রতিযোগিতা, যেটা আমার পরিবার ও আমার জন্য ভালো কিছু।’

২০২৫ আইপিএল সিজনে মঈন ২ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সের চুক্তি করেন। গত বছর ফ্র্যাঞ্চাইজির হয়ে মাত্র ৬ ম্যাচ খেলেন, রান ছিল ৫। সাবেক ইংল্যান্ড অলরাউন্ডারের মতে, খেলার সুযোগ কম পাওয়া এবং টুর্নামেন্ট লম্বা হওয়ার কারণে এবার আইপিএলে ছিলেন না।

তিনি যোগ করেছেন, ‘গত বছর আইপিএলে আমি কেবল অর্ধেক ম্যাচ খেলেছি এবং ব্যাটও কম করেছি, মাত্র দুইবার। এই পর্যায়ে আমি মাঠে নামতে চাই, ব্যাট করতে চাই। আমার ক্যারিয়ারের শেষভাগে ভালো ক্রিকেট খেলছি বলেই মনে হচ্ছে, আমি শুধু সামনে এগিয়ে যেতে চাই।’

করাচি কিংসের হয়ে পিএসএল খেলা মঈন বার্ষিক ২ কোটি ১৪ লাখ রুপি বেতন পান। এই আসরে ছয় ম্যাচের সবগুলো খেলেছেন। যদিও তার দলের মতো পারফরম্যান্সের গ্রাফও নিচের দিকে। দুই ম্যাচে দুইবার চল্লিশের ঘর পার করেছেন, এরপর সর্বোচ্চ রান ১৮। তার দল তিনটি ম্যাচ জিতে ষষ্ঠ স্থানে।

তিনি বললেন, ‘কোথাও আপনার জায়গা নিশ্চিত নয়, এমনকি এখানেও না। কিন্তু আমি শুধু আমার ক্রিকেট যতটা সম্ভব উপভোগ করতে চাই। আমি সবসময় পিএসএলে অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

আইপিএল ছেড়ে পিএসএলে কেন মঈন আলী?

আপডেট সময় ০১:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬