সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

ডিবি পরিচয়ে ফোন—‘রিমান্ডে নিয়ে পেটানো হচ্ছে, বাঁচাতে লাগবে ১০ লাখ’

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম জাবেদ হোসেন (৫১)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিল্লাল হোসেন মোল্লা নামে এক ব্যক্তি একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। গত ৫ এপ্রিল সকালে তাদের বাসার ড্রাইভারের মোবাইলে অজ্ঞাত ব্যক্তি ডিবি পরিচয়ে যোগাযোগ করে। পরে তার স্ত্রী ওই নম্বরে যোগাযোগ করলে প্রতারক চক্র নিজেদের ডিবি সদস্য বলে পরিচয় দেয় ও বলে, তার স্বামীকে রিমান্ডে নিয়ে মারধর করা হচ্ছে এবং তাকে ছাড়িয়ে নিতে ১০ লাখ টাকা দিতে হবে।

পরবর্তীতে প্রতারকরা বিল্লাল হোসেনের স্ত্রীর বিশ্বাস অর্জন করতে তার স্বামীর কণ্ঠস্বর নকল করে কান্নাজড়িত কণ্ঠে ফোনে কথা বলায়। এতে বিল্লালের স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিভিন্নজনের কাছ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করেন।

প্রতারকদের নির্দেশনা অনুযায়ী তিনি মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে যান এবং পরে এসএ পরিবহনের মাধ্যমে লুৎফর জামান নামে এক ব্যক্তির যাত্রাবাড়ীর ঠিকানায় ১০ লাখ টাকা পাঠান।

টাকা পাঠানোর পর প্রতারকরা তাকে কাশিমপুর কারাগার থেকে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে। কিন্তু উত্তরা পৌঁছে প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পেয়ে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং ডিবিতে অভিযোগ দেন।

পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত কাজ শুরু করে। এর সূত্র ধরে গতকাল (১৫ এপ্রিল) বিকেলে কোতোয়ালী থানার জনসন রোড এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পল্টন থানায় জাবেদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

ডিবি পরিচয়ে ফোন—‘রিমান্ডে নিয়ে পেটানো হচ্ছে, বাঁচাতে লাগবে ১০ লাখ’

আপডেট সময় ০৩:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬