ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দর্শকদের সঙ্গে কথা বলতে চান তামিম ইকবাল

কদিন আগেই ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক উদ্যোগ নিচ্ছেন তামিম। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়িয়েছেন। মাঠে লিগ ফেরানোর ব্যাপারেও বড় ভূমিকা রেখেছেন। এবার দর্শকদের সঙ্গে বসার কথা জানালেন সাবেক এই অধিনায়ক। বিসিবির এক ভিডিও বার্তায় এমনটি জানিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘প্লেয়ারদের কি কোনো ধরণের কোনো সমস্যা হচ্ছে কি না এটা নিয়ে আমরা আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যায় আছে নাকি এটা নিয়ে আলোচনা করি। কিন্তু কিছু কারণে বছরের পর বছর আমরা কোনো সময় আমাদের যারা সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা হলো আমাদের ফ্যানস আর যারা ক্রাউড, যারা মাঠে খেলা দেখতে আসেন তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে আমরা কোনো সময় কথা বলি না বা কথা বলার চেষ্টাও করিনি হয়তোবা।’

‘যারা মাঠে খেলা দেখতে আসেন তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে আমরা কোনো সময় কথা বলি না বা কথা বলার চেষ্টাও করিনি হয়তোবা। আমি এই জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই যখন একজন দর্শক আমাদের মাঠে খেলা দেখতে আসবেন তার মাঠে খেলা দেখতে আসবেন তার অভিজ্ঞতাটা একটা দারুণ অভিজ্ঞতা হোক।

তামিম আরও বলেন, ‘দর্শক যেন বাসায় যেয়ে বলতে পারে যে আমি একটা চমৎকার পরিবেশের মধ্যে খেলা দেখেছি আজকে আমার নিজের দলের। আমরা এই একটা জায়গায় কোনো সময় কাজ করিনি। আমরা এই জিনিসটা করতে চাই। আপনারা যখন মাঠে আসবেন আপনাদের গেট থেকে ঢোকার থেকে নিয়ে সিটে বসা পর্যন্ত পানির ব্যবস্থা থাকা থেকে নিয়ে খাওয়া দাওয়া থাকা থেকে নিয়ে সবকিছুর এই অভিজ্ঞতাটা আমরা আপনাদের থেকে জানতে চাই।’

‘একসাথে তো আমি সব দর্শককে ডেকে কথা বলতে পারবো না। তবে আমরা যেসব জিনিস এখন থেকে করবো আমরা এই ক্রাউড থেকে ৫ জন হোক বা ১০ জন হোক তাদেরকে রেন্ডমলি ধরে নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের সাথে বসবো। মাঠে তাদের অভিজ্ঞতাটা আমি জানতে চাইবো যে তারা কোন জায়গায় সমস্যার মুখোমুখি হচ্ছে কি না।’

আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই বসতে চান দর্শকদের সঙ্গে তামিম, ‘কী কী জিনিস আমরা ভালো করতে পারি আর কোন কোন জায়গায় আরও উন্নতি আনতে পারি এটা নিয়ে কথা বলব দর্শকের সাথে। এটা আমি ইনশাল্লাহ ১৭ তারিখে আপনারা জানেন যে নিউজিল্যান্ডের সাথে আমাদের হোম সিরিজের প্রথম ম্যাচ। আমরা এই জিনিসটা প্রথম ম্যাচ থেকেই শুরু করবো।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার দর্শকদের সঙ্গে কথা বলতে চান তামিম ইকবাল

আপডেট সময় ০২:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬