ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ নেত্রকোণায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নারী নিহত, আহত ২০ জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কা, অন্তঃসত্ত্বাসহ আহত ৭ এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন ২ এমপি গুম-নির্যাতের পেছনে দায়ী শেখ হাসিনা : জেরায় সাক্ষী পটুয়াখালীতে এসএসসি-সমমান পরীক্ষায় ৫৩৩ জন অনুপস্থিত বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান? অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন : বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

বাংলাদেশ সিরিজে শান মাসুদেই আস্থা পাকিস্তানের

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে শান মাসুদের ওপরই আস্থা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিকে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। 

আসন্ন এই টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার পরই অধিনায়ক ও কোচের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে পিসিবির একটি সূত্র দেশটির গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র মতে, আগামী ৮ ও ১৬ মে থেকে শুরু হওয়া দুই টেস্টে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। যদিও টেস্টের ভেন্যু এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই প্রথম টেস্ট দলের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সরফরাজ। তিনি আজহার মাহমুদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। একইসাথে জাতীয় দলের নির্বাচকের দায়িত্বও পালন করবেন।

টেস্ট দলের অধিনায়ক হিসেবে বর্তমানে দায়িত্বে আছেন মাসুদ। বোর্ডের টেস্ট কাঠামোয় স্থিতিশীলতা বজায় রাখার নীতির অংশ হিসেবে তিনি এই ভূমিকায় দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে আশা করা হচ্ছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ২০২৫-২৭ মৌসুমের চলমান চক্রে পাকিস্তান তিনটি টেস্ট সিরিজে অংশ নেবে, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১’এ ড্র হয়েছিল। ঐ সিরিজ ছাড়া আর কোনো টেস্ট সিরিজে অংশ নেয়নি পাকিস্তান।

বর্তমান কোচিং কাঠামোতে মাইক হেসন সাদা বলের হেড কোচের দায়িত্বে আছেন। ওয়ানডে দলের নেতৃত্বে শাহীন শাহ আফ্রিদি ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আছেন সালমান আলি আগা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ

বাংলাদেশ সিরিজে শান মাসুদেই আস্থা পাকিস্তানের

আপডেট সময় ১২:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬